মালদা

তৃণমূল প্রার্থীর স্বামীর উপর দুষ্কৃতিদের হামলা, ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার মুচিয়া এলাকায়

মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দাস তরফদারের স্বামী গোবিন্দ দাসের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রাতে প্রচার সেরে গোবিন্দ দাস বাড়ি ফিরছিলেন। গোবিন্দবাবুর অভিযোগ ফেরার পথে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বেশ কয়েকজন দুষ্কৃতি তার পথ আটকায়। এরপর বাঁশ লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে তার উপর। তাঁর চিৎকারে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ছুটে আসতেই চম্পট দেয় বিজেপি কর্মীরা। এই মর্মে মালদা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কেউ গ্রেপ্তার হয় নি বলে খবর।

           এই ঘটনায় আহত ওই তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দাস তরফদারের স্বামী গোবিন্দ দাস অভিযোগ করে বলেন, রাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলাম কিন্তু সেই সময় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বেশ কয়েকজন দুষ্কৃতি তার পথ আটকায় ও তাকে মারধর করে প্রানে মারার হুমকি দেয় বলে দাবী করেন তিনি।